রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীর পূর্ব বনগাঁও গ্রামীণ রাস্তার বেহাল দশা: সংস্কারের দাবি এলাকাবাসীর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের হদিপাড়া হতে বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হয়ে নয়াপাড়া জামালের বাড়ির মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাযুক্ত হওয়ায় কৃষকরা উৎপাদিত ফসল আনা-নেওয়া করতে পারছেন না। একই সঙ্গে ৬টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। রাস্তাটির পাশে একটি ভোটকেন্দ্রও রয়েছে। খানাখন্দে ভরা এ পথ দিয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ জানান, “রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর থেকে ৪০৪৩ একটি আইডি নম্বর দেওয়া হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের কাজ শুরু করবেন।”

Tag
আরও খবর