সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

বাঁশখালীতে অগ্নিকান্ডে ভস্মিত ৫ বসতঘর ছুটে গেলেন পিপি রাজ্জাক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫ বসতঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম জেলা পিপি অ্যাড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাপের বাড়িতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্হিত ছিলেন, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, শেখেরখীল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামশুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাসেল, ইউপি সদস্য রুবেল, সংরক্ষিত মহিলা সদস্য শামশুজ্জামান, মো. ইউসুফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সময় জেলা পিপি রাজ্জাক বলেন, ’গতকাল যখন অফিসে কাজ করতেছিলাম তখন শেখেরখীলের পাঁচটি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খবর পাই। পাঁচটি পরিবার এইভাবে কষ্টে থাকবে তা মানতে কষ্ট হচ্ছিল। তাই আজ তাদের কাছে ছুটে এসেছি। তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁর প্রতিনিধি হয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা করি। চেষ্টা করবো এইভাবে বাঁশখালীর মানুষের পাশে থাকার। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই দোয়া করি।


উল্লেখ্য, গত বুধবার (২৭ আগস্ট) দুপুরে শেখেরখীল ইউপির ৯নং ওয়ার্ড সমদ মিয়ার বাপের বাড়ির মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্তরা

আরও খবর