রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

পতিত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ শোষণ করে বিদেশে ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপি সহ দলীয় নেতাকর্মীরা জনগণের রক্ত ঘামে কষ্টার্জিত সম্পদ লুটপাট করে,শোষণ করে বিদেশে পাচার করে এক একজন ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে। জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোড়জুলুম করে ক্ষমতা আকাঁড়িয়ে ধরে লুটপাট করে তারা দেশকে শ্মশানে পরিণত করেছে।  ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থান জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে,এখন আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে,সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করলে ১৯ দফা ও ৩১দফার আলোকে বিএনপি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে। 

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার  বহুলী হাট মাঠে বহুলী ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাগরিক সংবর্ধনা  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,একটি দল ধর্মের  নামে রাজনীতি করে জনগণকে ধর্মের সার্টিফিকেট, বেহেশতের টিকিট পাওয়ার কথা বলে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের মাঝে  বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ছলচাতুরী ও ধর্মের নামে রাজনীতি থেকে জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি।

নাগরিক সংর্বধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীর পরিচালনায় নাগরিক সংবর্ধনায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ -১ ( সদর উপজেলার আংশিক ও কাজিপুর উপজেলা)  থেকে পুনরায় সিরাজগঞ্জ ২ ( সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা) তে সংযুক্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই সংবর্ধনা দেওয়া হয়।

আরও খবর