জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

৩৩ বছরেও জমির দখল নিতে না পেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

৩৩ বছর আগে ক্রয় করা জমির দখল না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মোঃ আফজাল হোসেন নামে এক ভুক্তভোগী। 

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কদমগাঁছী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দূর্গাদহ বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং তার ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে  সরকারের কাছে আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফজাল হোসেন জানান, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রাম পালিবাড়ি এলাকার মৃত রামেশ্বর মাঝির ছেলে শ্রীঃ যগেশ্বর মাঝির কাছ থেকে পাইকড়দাড়িয়া মৌজার দূর্গাদহ বাজারের রাস্তার পশ্চিম পাশে ৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলের আট দিনের মাথায় দিওর গ্রামের মতলেব উদ্দিন সরকার একটি ভুয়া ও জাল দলিল বের করে উক্ত জায়গাটি জবর দখল নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। সন্ত্রাসী বাহিনী আমাকে জমিতে প্রবেশ করতে বাধা দেয়, আমি প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।

পরে এ বিষয়ে আমি জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করি, কিন্তু বিবাদীর প্রভাবশালী অবস্থানের কারণে পুলিশ অভিযোগটি আদালতে প্রেরণ করে।

দির্ঘদীন মামলা চলার পর বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন। পরবর্তিতে বিবাদী নারাজি দিলে নিন্ম আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত চার দফায় মর্কদমা চললে সবকটিতেই আমার ক্রয়কৃত দলিল ও যাবতীয় কাগজ পর্যালোনা পূর্বক আদালত  আমার পক্ষে রায় দেন। সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকেও আমি ২০২২সালে আমার পক্ষে রায় পাই। এরপর আদালত থেকে আমার জমিটি আমি দখল নেওয়ার জন্য ২৪/০৪/২২ইং তারিখে অনুমতি পেলেও বিবাদী প্রভাবশালী হওয়ায় তৎতালীন সময় শৈরাচার আওয়ামী ফ্যাসিষ্ট দলের নেতাকর্মি ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাকে উক্ত জমি দখলে বাধা প্রদান করে। 

শেষে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, আমি সরকারের কাছে দ্রুত আমার জমির দখল আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।  

Tag
আরও খবর