সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত হয় । 


১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় নগরের দামপাড়া মোড়ে র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন - শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি এখন 


এশিয়ার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। আজকে সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি হিসেবে আপনারা আবারও প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নের উদ্যোগ, চাষি, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী সবাইকে নিয়ে বাংলাদেশ কে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষে 


১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। এর আগে বাংলাদেশ ছিল একটি গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ।


ইতিমধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো স্বপ্ন গুলো বাংলাদেশের সমস্ত মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে। স্বপ্নগুলো কী? এক নম্বর স্বপ্ন হচ্ছে-বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান সাহেব বলেছেন, ক্ষমতায় যদি দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম আঠারো মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি করবে, ব্যবসা করবে, দেশে কর্মসংস্থান ও বাইরে কর্মসংস্থান—সবকিছু পরিকল্পনা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।


আমীর খসরু বলেন, এই স্লোগানটি শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্রায়ণ নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করতে হবে। অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করে বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে আগামী বাংলাদেশে অর্থনীতিতে উন্নয়নের সহযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে, নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে—এটাই হবে আগামী বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে।


 


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এর সঞ্চালনায় ও আহবায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন - বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শামিম , সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সহ - বিভাগীয় সাংগঠনিক সম্পাদকব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালিটি দামপাড়া মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।


আরও খবর