সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

আগামী নির্বাচনে যেন বিঘ্ন না ঘটে সেই জন্য বিএনপির নেতাকর্মীদের সর্তক থাকতে হবে, ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক  মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন অশুভ ও পরাজিত অপশক্তি যেন জনগণের বহু কাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন প্রকার বিঘ্ন ঘটাতে না পারে  সেইজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 


সোমবার বিকালে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিশাল বর্ণিল আনন্দ মিছিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির  প্রতিষ্ঠাতা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সকল শ্রেণী পেশা,ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। 


তিনি বলেন,প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে এবং গত বছরের ন্যায় এ বছরও সনাতনধর্ম অবলম্বীদের দুর্গাোৎসবে সর্বাত্নক সহযোগিতা করবে যাতে তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া দূর্গাপূজা পালন করতে পারে।


পরে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিল অংশ নেন।


বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে,ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন।

আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে  বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে  যেয়ে শেষ। 

আরও খবর