কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

ছবি সংগৃহীত


বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় ইঞ্জিন বিকল মাছধরা ট্রলারে দুই দিন ভেসে থাকা স্থানীয় ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

বাংলাদেশের সমুদ্রসীমায় যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
তারই ধারাবাহিকতায়, গত শনিবার (৩০ আগস্ট ২০২৫), বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ট্রলার থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’।

প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই উদ্ধার অভিযান চালিয়ে নৌবাহিনী দেখিয়েছে অসাধারণ সাহসিকতা।
জানা যায়, মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে, আন্তর্জাতিক জলসীমা সংলগ্ন এলাকায় ভেসে থাকা ট্রলারটি রাডারে সনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ।

যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা গত দুই দিন ধরে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছিলেন, যেখানে খাবার ও পানির চরম সংকটে ছিলেন তাঁরা।

জেলেদের উদ্ধারের পর নৌসেনারা তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ সময় ট্রলারে থাকা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ ছিলেন।

উদ্ধারকৃত ট্রলারটি ১৫ আগস্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এটি গভীর সমুদ্রে আটকে পড়ে।
নৌবাহিনী উদ্ধার অভিযান শেষে ট্রলারটিকে নিরাপদে টেনে আনে এবং পরবর্তী ব্যবস্থার জন্য এটি বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজিএস আত্রাই) নিকট হস্তান্তর করে।

এ ঘটনা আবারো প্রমাণ করল, বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, মানুষের জীবনের নিরাপত্তায়ও দায়িত্বশীলভাবে কাজ করছে।

সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, সমুদ্র অর্থনীতির বিকাশ ও মৎস্যজীবীদের নিরাপত্তায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে