স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2025 02:10:49 pm

বাংলাদেশে ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।


ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রোববার (৩১ আগস্ট) জানান, অপারেটরদের এখন থেকে মাসিক ভিত্তিতে নেটওয়ার্ক পারফরম্যান্স ও স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হবে।


নতুন নীতিমালায়-


ফোরজির ডাউনলোড স্পিড কমপক্ষে ১০ এমবিপিএস, আপলোড ২ এমবিপিএস।


কলড্রপ হার ২জি নেটওয়ার্কে সর্বোচ্চ ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।


কল সেটআপ সাফল্যের হার নেটওয়ার্ক পর্যায়ে ৯৯% এবং জেলা পর্যায়ে ৯৮% থাকতে হবে।


এছাড়া অপারেটরদের মাসভিত্তিক অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইনটিগ্রিটি সূচক জমা দিতে হবে। দুর্বল পারফর্ম করা ৫০টি সেলের তালিকাও আলাদাভাবে দিতে হবে।


ফয়েজ আহমদ জানান, আগে মানদণ্ডগুলো সময়োপযোগী ছিল না। এবার তা আন্তর্জাতিক মান অনুসারে হালনাগাদ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক সেবা উন্নত হবে এবং অপারেটরদের জবাবদিহি বাড়বে, বিশেষ করে গ্রামীণ ও শহরতলির এলাকায়।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৮ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে





696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৫৬ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে