রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীমঙ্গলে ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ, ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

  • ৬টি মামলা
  • ১৫টি অভিযান
  • ৭টি  মোবাইল কোর্ট,
  • বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ
  • বাঁশের ব্যারিকেডের মাধ্যমে বালু সরবরাহের রাস্তা বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপসমুহ এনেছে সাফল্য।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত এক বছরে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা, জরিমানা, বালু জব্দ, মোবাইল কোর্ট, অভিযান, বিভিন্ন দপ্তওে চিঠি প্রেরণ, চিহ্নিত স্থানে লাল পতাকা স্থাপন,  বাঁশের ব্যারিকেডের মাধ্যমে বালু সরবরাহের রাস্তা বন্ধ এবং মুচলেকা গ্রহণ ইত্যাদি। 

উপজেলা প্রশাসন জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৪লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা, ৬টি মামলা, ১৫টি অভিযান, ৭টি মোবাইল কোর্ট ও একজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গলে ইজারাবিহীন বালুমহাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রাকৃতিক ভারসাম্য  যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল নিরলসভাবে তৎপরতা চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় হতে আদ্যাবধি আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। আজ (৩০ আগস্ট) শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় দেড়শ ফুট ঘনফুট বালু জব্দ করেছি। স্পটে গিয়ে বালু উত্তোলনকারীদের না পাওয়ায় জরিমানা করতে পারিনি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার নাম ভাঙিয়ে কিংবা অবৈধভাবে কেউ বালু উত্তোলন কওে পরিবেশ-প্রাকৃতি বিনষ্ট করলে তিনি যেই হোননা কেনো কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল কুচক্রি/অসাধু মহলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। ইতোমধ্যে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা, মুচলেকা, বালু জব্দসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসন তৎপর। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এদিকে শানিবার  (৩০ আগস্ট) দুপুরে অবৈধভাবে স্থানীয় একটি ছড়া থেকে বালু উত্তোলন করতে গিয়ে স্থানীয় জনগণের তোপের মুখে পড়েন  পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান। পরে ইউএনও ইসলাম উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উত্তোলন করা প্রায় দেড়শ ঘনফুট হওয়া বালু জব্দ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনসহ থানা পুলিশের একটি টিম। 

এ ব্যপারে পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ বলেন, আমি বালরু ব্যবসা করি না এবং  কোনোদিন জড়িতও ছিলাম না। আর আমার সাথে যে যুগ্ম আহবায়ক ছিলেন তিনি সাংগঠনিক কাজে আমার কাছে এসেছিলেন, কোন বালু ব্যবসার কাজে আসেন নাই। তবে আজ রাস্তা মেরামতের জন্য এখানে শ্রমিকরা অল্প বালু তুলেছিল। আমরা সেটি দেখতে গিয়েছিলাম। কয়েকজন ব্যক্তি এসে বাধা দেন। আমরা বিষয়টি বুঝে ওঠতে পারিনি, এই ছোট্ট বিষয়কে তথ্যবিভ্রাটের মাধ্যম বড়ভাবে দেখানো হচ্ছে। 

শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন দৈনিক দেশচিত্রকে বলেন, অভিযান চালিয়ে ১০০-১৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর