রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মো. আশরাফুল আলম রাসেল। সভায় সাংবাদিক হয়রানি বন্ধ, মাদক পাচার রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বাজার ব্যবস্থাপনা, গ্রামীণ সড়ক নিরাপত্তা ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা একটি চলমান প্রক্রিয়া। এজন্য শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের হয়রানি বরদাশত করা হবে না। একই সঙ্গে মাদক পাচার ও ব্যবহার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঝিনাইগাতীর শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কঠোর পদক্ষেপ নেবে।” ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. আল-আমীন সভায় বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।” সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। 

Tag
আরও খবর