রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে রাস্তায় ইটের সলিংয়ের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাস্তায় ইটের সলিংয়ের কাজ শুরু হয়েছে। ধানশাইল ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ ফিট রাস্তার এ সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আইনালের পোল্ট্রি খামারের পেছন থেকে শুরু হয়ে ওয়ার্ল্ড ভিশনের ব্রিজের উত্তর দিক পর্যন্ত রাস্তা প্রতিদিন অন্তত পাঁচটি গ্রামের মানুষ ব্যবহার করে। তবে বর্ষা মৌসুমে কাদা ও কর্দমাক্ত হয়ে পড়ায় রাস্তা একেবারেই চলাচল অযোগ্য হয়ে যেত। এতে গ্রামীণ মানুষের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাত করতেও ভোগান্তির শিকার হতে হতো। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। স্থানীয়রা জানান, কাজটি সম্পন্ন হলে ছোট যানবাহন ও পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি শেষ হলে কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।” কাজটির সার্বিক সহযোগিতায় রয়েছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। এলাকাবাসীও রাস্তার উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Tag
আরও খবর