সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতি (রেজিঃ নং: মৌলভী- ১৯৩/৯৯, সমাজসেবা অধিদপ্তর) এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ২৩ আগস্ট শনিবার। সমিতির সভাপতি মোঃ আলমগীর'র সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি’র যৌথ সঞ্চালনায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত

এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ।

বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেওয়ান আহমদ, উপদেষ্টা মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ, উপদেষ্টা চন্দন ভট্টাচার্য্য, মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট মোঃ মশাহিদ মিয়া, বিজলী কেবলস’র বিবাড়ীয়া জোনাল ম্যানেজার মোঃ নুর আলম, বিবিএস কেবলস’র সিনিয়র সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ রাজিবুল ইসলাম, ওসাকা এন্ড কোং, মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুল হক (মিন্টু), এসকিউ ওয়্যার কেবলস’র মৌলভীবাজার টেরিটোরি সেলস ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, এম.ই.পি গ্রুপের সিলেট ডিভিশনাল হেড মোঃ সোহেল খন্দকার, বিআরবি কেবলস’র মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান, পারটেক্স কেবলস্ মৌলভীবাজার এসডিপি’র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মতিউর রহমান, কোর্ট রোড, চৌমোহনার ইলিয়াছ শপিং সিটিস্থ প্রান্ত সুজ’র প্রোপ্রাইটর প্রজেস দেব, কুলাউড়া রোডের চাঁদনীঘাটস্থ হাসান ইলেকট্রিক’র প্রোপ্রাইটর সৈয়দ সামাদ আলী ও চৌমোহনাস্থ অভিজাত ইলেকট্রিক’র প্রোপ্রাইটর আকাশ দেবনাথ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কার্যকরী সদস্য মোঃ মোজাহিদুল ইসলাম সিতু। পবিত্র গীতা পাঠ করেন সমিতির সাধারণ সদস্য নিতাই দাশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সাধারণ সদস্য দেওয়ান মাসুকুর রহমান ও বদরুল হোসেন। শেষদুপুরে সভার মধ্যাহ্ন বিরতি, আপ্যায়ণ ও উপহার বিতরণ করা হয়।

সাধারণ সভায় নিরাপত্তা ও শৃঙ্খলা এবং খাবার ও উপহার বিতরণের দায়িত্ব পালণ করেন সমিতির সদস্যদের ৩টি চৌকস স্বেচ্ছাসেবকর টিম। সবশেষে বিভিন্ন পদের ১২০টি পুরস্কারের সমাহার নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধাবেলায় বার্ষিক সাধারণ সভাটি সমাপ্ত হয়।

আরও খবর