সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শুধু ভোটে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না: আমীর খসরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2025 04:38:59 pm

গণতন্ত্র শুধু ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না। রাজনীতিকে শুধু গণতন্ত্র করলে চলবে না, অর্থনীতি কেউ গণতন্ত্রায়ন করতে হবে। মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে। সাংবাদিকরা যদি মুক্ত ভাবে তাদের কাজ করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না। প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 


শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টারস ইউনিটির ক্র্যাব মিলনায়তনে 'ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা : জনগণের প্রত্যাশা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ। এটির আয়োজন করে জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।


সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র এর প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। এতে আরও বক্তব্য দেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার উপপ্রধান বার্তা সম্পাদক জিএম রাজিব হোসেন প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালির নোমানী।


বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেন, শেখ হাসিনা রেজিমের আমলে গণমাধ্যম বন্ধ সহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। আমি কিন্তু মোটেও আশ্চর্য হয়নি ঘটনাগুলো ঘটেছিলো তার জন্য, কারণ জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখল করলে এ ধরনের ঘটনাগুলো না ঘটলে হাসিনা রেজিম ক্ষমতায় থাকতে পারতো না। সম্ভবই ছিল না। ফলে এ ঘটনা গুলো তারা টিকে থাকার জন্য স্বাভাবিক ছিলো। স্বৈরাচার টিকে থাকতে হলে এ কাজগুলোকে করেই তাদের টিকে থাকতে হয়। গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েই তাদের টিকে থাকতে হয়। 


বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয় যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিক প্রতি ব্যবসা করতে পারেনি বলে অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা। এজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে। 


তিনি বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে। নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে রাজনীতিক দল সেটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোন জায়গা থাকবে না।

আরও খবর



6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২২ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে