শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া বাজারে খাস জমি থেকে উচ্ছেদকৃত পরিবারগুলো পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাকির হোসেন ও মোশারফ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, গত ১৭ আগস্ট কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি জায়গা থেকে তাদের উচ্ছেদ করা হয়। অথচ প্রায় ৫০ বছর ধরে তারা ওই স্থানে বসবাস ও ব্যবসা করে আসছিলেন। হঠাৎ উচ্ছেদের কারণে পরিবারগুলো চরম সংকটে পড়েছে। তাই বিকল্প জায়গা বরাদ্দ ও কর্মসংস্থানের দাবি জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই স্থানে ভূমি অফিস নির্মাণ করা হবে। ভূমিহীন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি খাস জমিতে পুনর্বাসন করা হবে। উপজেলা প্রকৌশলী শুভ বসাক জানান, ভূমি অফিস নির্মাণকাজ শিগগির শুরু হবে এবং ভূমিহীন পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হবে।
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে