মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

এবার শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তিশা

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 18-08-2025 08:38:00 pm

ঢাকাইয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কখনও নিজের বিতর্কিত কমকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন। আবার কখনও তাকে ঘিরে অন্য কেউ আলোচনায় এসেছেন। তেমনি এবার আলোচনায় এসেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টারের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন এ অভিনেত্রী।


সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ। আর এ সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।


শাকিব খানের বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে নেয়া হবে, এমন গুঞ্জন আছে, ছিল এতদিন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে, এ সিনেমায় শাকিবের নায়িকা হতে যাচ্ছেন তানজিন তিশা। এরই মধ্যে মৌখিক সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।


দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সে ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, এ সিনেমায় শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!


তবে সূত্র জানিয়েছেন, সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না শাকিব খান। বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।


সিনেমার গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ। যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এ ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।


এদিকে, শাবিক খানকে নিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছে সাকিব ফরহাদ। এতোদিন বিজ্ঞাপন ও একাধিক টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। এবার শাকিবকে নিয়ে সিনেমা তৈরি করবেন এ নির্মাতা।


জানা গেছে, সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে। সূত্র: এনটিভি

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে