মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝড়ের তান্ডবে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি লন্ডভন্ড  গাছপালা ও পান বরজের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি ও সোহাগী ইউনিয়নের চট্টি, মনোহরপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড অসংখ্য গাছপালা ও পান বরজ বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

সরেজমিন ঝড় কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, গাছের চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর ২টি, নুরুল ইসলামের ১টি, আব্দুর রহিমের ২টি, আবু সিদ্দিকের ১টি ও ইদ্রিস আলীর ২টি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের ২টি, শাহ্ নেওয়াজের ১টি, সিরাজুল ইসলামের ১টি বসতঘর ধুমরে মুচড়ে লন্ডভন্ড হয়ে গেছে।

এছাড়াও ঘাগড়াপাড়া গ্রামের পান চাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ্ ও আতাউর রহমানের প্রায় ১ একর পান বরজের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন জাটিয়া ইউপি সদস্য নয়ন মিয়া। তিনি আরো জানান, ঝড়ের তা-বে বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘরের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংশ্লিষ্ট গ্রাম গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছ পালা ভেঙ্গে হয়ে রাস্তায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝড়ে নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ উপড়ে পড়ে ওয়াশ ব্লকের ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে পরাপারা মোড় এলাকায় ঝড়ের তা-বে বনজ বৃক্ষের বাগান সহ রাস্তার পাশের বড় বড় গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে  বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানান।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ঝড়ে ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা প্রস্তুত করে অফিসে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


Tag
আরও খবর