ভারতের মেঘালয় রাজ্যে স্থানীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেন (৩০)-এর মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৭ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় পুলিশ, কলমাকান্দা থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।
আকরামের বড় ভাই শেখ ফরিদ জানান, “আমরা আকরামের লাশ গ্রহণ করেছি। বর্তমানে নেত্রকোনা জেলা হাসপাতালে আছি। ময়নাতদন্ত শেষে থানার প্রক্রিয়া সম্পন্ন করে লাশ বাড়িতে নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম দীর্ঘদিন ধরেই নিজ এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে শেরপুর, ঝিনাইগাতী ও জামালপুর থানায় একাধিক মামলা ছিল। পলাতক অবস্থায় তিনি বরিশালে বসবাস শুরু করেন এবং সেখানে বিয়ে করে সংসার গড়ে তোলেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, আকরামের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আকরামসহ আট বাংলাদেশি অবৈধভাবে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে মেঘালয়ে প্রবেশ করেন। এরপর ১১ আগস্ট বিকেলে দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে আকরাম নিহত হন।
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে