রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের ঝিনাইগাতীর গজনীর শতবর্ষী ফলবাগান রক্ষায় গণসমাবেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামে ব্যাপ্টিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান দখল ও উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৭ আগস্ট ২০২৫ রবিবার সকাল ১১টায় বড় গজনী স্কুল মাঠে বৃহত্তর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার আদিবাসী ছাত্র-জনতার আয়োজনে গাজনী ব্যাপ্তিস্ট চার্চের সভাপতি পা. যোনাথন বনোয়ারির সভাপতিত্বে ও গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বতীর্থ চিরানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি (উত্তরাঞ্চল) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, বাবলাকোনা জিবিসি বিভাগের সভাপতি পাস্টার সংকর নকরেক, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি রুবেন নকরেক, জিবিসি বিভাগীয় ওমেন সোসাইটির সম্পাদিকা সূচিত্রা সাংমা, কোচ সমাজ পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ কোচ, গাজনী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আন্দ্রীয় ম্রং, নকশী গ্রাম্য প্রতিনিধি হিটলার কোচ, ছোট গাজনী গ্রাম কাউন্সিলের সেক্রেটারি পিলিসন কুবি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ আগস্ট বন বিভাগ বাগানটি দখল ও উচ্ছেদের চেষ্টা চালায়; স্থানীয়রা শান্তিপূর্ণভাবে বাধা দিলে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গারো সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, “ব্যাপ্তিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান শুধু একটি জমি নয়—এটি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, বিশ্বাস ও সাংস্কৃতিক জীবনের প্রতীক।” তাঁদের দাবি, বন বিভাগের দখল ও উচ্ছেদ প্রচেষ্টা বেআইনি, সংবিধানবিরোধী এবং মানবাধিকারের পরিপন্থী। তারা জানান, শতাধিক বছর ধরে এই বাগান গারো জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গণসমাবেশ থেকে অবিলম্বে দখল ও উচ্ছেদচেষ্টা বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং ব্যাপ্টিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগানসহ গারো সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষার দাবি জানানো হয়। আয়োজকরা ঘোষণা দেন, দাবি মানা না হলে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag
আরও খবর