রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলা

শেরপুরের ঝিনাইগাতীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটে গতকাল ১৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সাংবাদিক জানান, ঝিনাইগাতীর একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করছিলেন। এ কারণে বহুবার হুমকি পেয়েছিলেন, এবং শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবায়িত হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।” ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলার সাংবাদিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর