ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীর ফেসবুকে পোষ্ট 'কোটি কোটি বাঙালি রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাকেই চায়'

'আজ কোটি কোটি বাঙালি রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাকেই চায', এমন দাবি করে জামালপুরের ইসলামপুরের আত্মগোপনে থাকা আওয়ামী যুব মহিলা লীগের এক নেত্রী তাঁর ফেসবুকে বিস্ফোরক মন্তব্য পোষ্ট করেছেন। 

ফেসবুকে পোষ্টকারী ওই নেত্রীর নাম আবিদা সুলতানা যুঁথী। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পদে আসীন। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। 

গতকাল শুক্রবার (১৫ আগষ্ট) ১৫ আগষ্ট ঘিরে যুব মহিলা লীগের ওই নেত্রী তাঁর ফেসবুক আইডি থেকে বিস্ফোরক মন্তব্যে একটি লেখা পোষ্ট করেন। এর আগে তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় গত ১৬ জুলাই ’গোপালগঞ্জ গণহত্যা’ আখ্যা দিয়ে ফেসবুকে পোষ্ট করেছিলেন।

ফেসবুক ঘেঁটে দেখা গেছে, '১৫ আগষ্টকে জাতীয় শোক দিবস' আখ্যা দিয়ে ফেসবুকে লেখাসহ রঙিন স্টিকার পোষ্ট করেন যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথী। শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে 'হে জাতির পিতা' শিরোনামে লেখাটির প্রথমে তিনি লিখেছেন, 'হে  জাতির পিতা, তোমার স্বপ্নের সোনার বাংলাকে ওরা আজ ধ্বংস করিতে চায়; হে জাতির পিতা, তোমার কন্যাকে দেশছাড়া করে সোনার বাংলাকে পাকিস্তান বানাতে চায়।'

শেষাংশে তিনি লিখেছেন, 'হে জাতির পিতা আজ কোটি কোটি বাঙালি রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাকেই চায়'।'

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগষ্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ৩১ জানুয়ারি গভীর রাতে যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীর বাবা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্রাহ আল সাজুকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে যুঁথীকে প্রকাশ্যে দেখা যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, আত্মগোপনে থেকে যুব মহিলা লীগ নেত্রী ফেসবুকে কী ধরনের পোষ্ট করেছে, সেটা দেখিনি। তবে আত্মগোপনে থাকা অপরাধীদের আটক করতে আমাদের কাজ অব্যাহত।'

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান বলেন, 'ফেসবুকে উস্কানিমূলক লেখা পোষ্টদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।'

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অন্যান্যের নেতাদের মতই '১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস' আখ্যা দিয়ে যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীও ফেসবুকে পোষ্ট দেন। 

আরও খবর