শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির সাবেক তিনবারের এমপি শাহ রফিকুল বারী চৌধুরী ওরফে রফিক চৌধুরী আর নেই। তিনি ১৫ আগস্ট শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাজে জানাযা আগামীকাল ১৬ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১০টায় শেরপুর সদরের কামারেরচর চৌধুরীবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিকটাত্মীয় সাংবাদিক রতন চৌধুরী। উল্লেখ্য, রফিক চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম মেম্বার ও জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে