স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দোকান ভাংচুর করে সরকারি হাটের জমি জবর দখলের চেষ্টা



নীলফামারীর কিশোরগঞ্জে দোকান ভাংচুর করে সরকারি হাটের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুরাতন টেপারহাটে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম পাঠানপাড়া গ্রামের মৃত রেয়াজ উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান ওরফে লেবু মিয়া পুরাতন টেপারহাটে খাস জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে একটি মেঝে পাকা দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছেন। বিগত দুই বছর আগে তার দোকানের উপর একটি সরকারি বটগাছ উপড়ে পড়লে ব্যবসা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। গাছটি দোকান থেকে অপসারণ করা হলে পূনরায় সেখানে পাকা মেঝের উপর কাঠের চৌকি বসে কাঁচা মালের ব্যবসা করে আসছেন। এমতাবস্থায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে একই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন ওরফে সোনা মিয়া, সেলিম মিয়া ও সোনা মিয়ার ছেলে সৌরভসহ দোকানের সামনে উপস্থিত হয়ে খাস জমির পিছনের জমি তাদের হওয়ায় প্রভাব খাটিয়ে দোকান উচ্ছেদের জন্য উঠেপড়ে লাগে। এসময়ে দোকানের পাকা মেঝেতে কাঠের চৌকিতে থাকা কাঁচা মালামালসহ ভাংচুর করে। এতে  চৌকি ভাংচুর ও কাঁচা মালামাল নষ্টসহ প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি প্রদান করে। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আশরাফুল ইসলাম এর মুঠোফোনে কল করা হলে তিনি ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

   

আরও খবর