কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া

গুচ্ছ প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌্যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

গুচ্ছ প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌্যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি 

বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সোমবার (১১ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীনদের ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে র‌্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস আগস্টের ১১ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নতুন শিক্ষার্থীরা যেন নিজ ক্যাম্পাসে বুলিং ও র‍্যাগিং-এর শিকার না হয় সেটাই সকলের প্রত্যাশা। মাভাবিপ্রবি ক্যাম্পাসে আজ র‍্যাগিং, বুলিং ও মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় কী সে বিষয়ে উচ্চ পর্যাযের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের মতামত নিয়ে একটি কমিটি গঠিত হয় এসব কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য। সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ তোমরা জ্ঞান অর্জন ও উদ্ভাবনী গবেষণায় জড়িত হও যেন বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বৃদ্ধি পায়, র‍্যাগিং বা বুলিং নয়। সকল শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা ও দোয়া।



র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. ইমাম হোসেন বলেন, র‍্যাগিং শাস্তিযোগ্য অপরাধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থাতেই এমন অপরাধ করতে দেয়া যাবে না। প্রক্টরিয়াল টিম, বিভাগীয় একাডেমিক কমিটি, ছাত্র কল্যাণ অফিস সহ সকল ছাত্র ছাত্রীদের সম্মিলিত সহযোগিতায় আমরা র‍্যাগিং প্রতিরোধ করবো। আমরা বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস সমূহে বিশেষ নজরদারির অব্যাহত রাখবো। এরপরেও কেউ এরকম ন্যাক্কারজনক কর্মকান্ডে সম্পৃক্ত হয় তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

আরও খবর