সারা বিশ্বের মত শেরপুরের শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়। আজ ৯ আগস্ট সকালে হারিয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। হারিকোনা বাজার প্রদক্ষিণ করে তা অনুষ্ঠান প্যান্ডেলে এসে শেষ হয়। “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সার্থক প্রয়োগ” এই মূল সুরকে কেন্দ্র করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) শ্রীবরদী শাখার ভাইস চেয়ারম্যান মি. মর্নিংটন ম্রং। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারিয়াকোনা-বাবেলাকোনা-চান্দাপাড়া সিবিও সেক্রেটারি মিসেস রিনা দালবৎ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রতিনিধি মিস নয়ন দালবৎ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) শ্রীবরদী থানা শাখার সভাপতি মি. জীবন ম্রং, এলএমসি কমিটির সভাপতি মি. ব্রতিন কুমার ম্রং, হারিয়াকোনা ব্যাপ্টিস্ট মন্ডলী (জিবিসি) সভাপতি পাস্টার এলিও মৃ, কারিতাস সীডস কর্মসূচির শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী মি. সত্যজিত মৃ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল। আলোচনায় বক্তারা আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষা চর্চা ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈষম্যহীন বাংলাদেশ, শিক্ষা ক্ষেত্রে সহায়তা, বেকারদের কর্মসংস্থান, দারিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহায়তা দেওয়া, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, ভূমি ও হারানো সম্পদ পুনরুদ্ধার, মানবাধিকার লঙ্ঘন থেকে সুরক্ষার বিষয়ে সরকারি সহায়তা প্রত্যাশার কথা বলেন। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কীভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেই বিষয়ে সরকারি সহায়তা কামনা করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিকালে প্রীতি ফুটবল ম্যাচ (সাংমা-মারাক) অনুষ্ঠিত হয়। স্ট্রমী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে দিবসটি উদযাপনে অংশগ্রহণ করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) শ্রীবরদী, হারিয়াকোনা-বাবেলাকোনা-চান্দাপাড়া সিবিও, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) শ্রীবরদী, সংলাপ ফোরাম, এলএমসি কমিটিসহ হারিয়াকোনা, বাবেলাকোনা, চান্দাপাড়া, খাড়ামোড়া, বালিজুরি গ্রামের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ২৪ মিনিট আগে