রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, ৩ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ৩ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর উদ্দেশ্যে শেরপুর থেকে ছেড়ে আসা লোকাল বাসটি খৈলকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা অনেক যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় জনতা ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, পুকুরে ডুবে যাওয়া বাসটি থেকে ৩ মাসের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে যাত্রী উদ্ধার কাজে সহযোগিতা করেন।

Tag
আরও খবর