চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর মৃত্যুবার্ষিকী পালিত



 বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আখলাক হোসেন খান খেলু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।   বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায়  কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক ফজল উল্লাহ খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ আবুল মনসুর তুহিন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর ও হাফেজ জহির উদ্দিন সোহেল প্রমুখ।


বক্তাগণ বলেন, সাংবাদিক আখলাক হোসেন খান খেলু ছিলেন, একজন নির্মোহ চিত্তের দেশপ্রেমিক সাংবাদিক। তিনি  মফস্বলে থেকেও জাতীয় দৈনিকসমূহে নিয়মিত কলাম লিখেছেন। তাঁর ক্ষুরধার লেখনীতে ফুটে উঠতো হাওরাঞ্চল মানুষের হাসি-কান্নার বাস্তবচিত্র। নতুন প্রজন্মের সাংবাদিকগণকে আখলাক হোসেন খান খেলুর জীবনী চর্চা করতে হবে।


পরে বানিয়াচং প্রেসক্লাবের প্রয়াত সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ এর সহধর্মিণী ও হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর সদ্য প্রয়াত মাতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।



Tag
আরও খবর