বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সেপ্টেম্বর থেকে দরিদ্রদের ১৫ টাকা দরে চাল দেবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 04:41:56 pm

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


হতদরিদ্র মানুষের জন্য বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এর আওতায় দরিদ্র মানুষরা ১৫ টাকা কেজি দরে চাল পাবেন। আগামী ১ সেপ্টেম্বর এই কর্মসূচি চালু হতে যাচ্ছে।


রবিবার খাদ্যবান্ধব কর্মসূচির বিষয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কর্মসূচিটি চালু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন তিনি।


খাদ্যমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচির জন্য আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই মেট্রিকটন চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা ১৫ টাকা দরে মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন। শুধু তালিকাভুক্ত পরিবারগুলো এই চাল কিনতে পারবেন। তবে ওএমএসের চাল ৩০ টাকা কেজিতে ৫ কেজি করে যে কেউ কিনতে পারবেন।’


তিনি আরও বলেন, ‘৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ করে ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে। সরকারি মজুদ পর্যাপ্ত আছে। খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল। ৫০ লাখ পরিবারকে ওই সময় বাজার থেকে চাল কেনা লাগবে না।’


খাদ্যমন্ত্রী বলেন, ‘এখন দুটি সিজনের সন্ধিক্ষণ। বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে কৃষকদের মধ্যে আমন ধান নিয়ে ভীতি আছে। সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। তাছাড়া পরিবহন খরচের হিসাবে চালের দাম বেশি বেড়েছে। সেখানে অসাধু ব্যবসায়ীরা যে আছে, তা পরিষ্কার। অবৈধ মজুদ আছে কিনা তা দেখতে আমাদের নিয়মিত মনিটরিং কমিটি আছে। সেটা আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে।’


চালের দাম বাড়ার কারণে আরও আমদানির চিন্তা করা হয়েছে বলে জানান তিনি। 




আরও খবর