বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে লাইসেন্সবিহীন সিএনজি ও অটো গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে লাইসেন্সবিহীন সিএনজি ও অটো গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রথম পর্যায়ে শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ আগামী ১ ও ২ জানুয়ারী শুরু হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ১৪০ জন সিএনজি ও অটো গাড়ির ড্রাইভারকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় ঝিনাইগাতী উপজেলার ১৪০জন সিএনজি ও অটো গাড়ির ড্রাইভারকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে আইনগত সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, মোটরযান পরিদর্শক আবু পলাশ, সহকারী মোটরযান পরিদর্শক ফজলুর রহমান ও জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সিএনজি, অটো গাড়ি প্রায়ই যানজট ও সড়ক দূর্ঘটনায় মানুষের জানমালের ক্ষতি করে থাকে। বিধায় ড্রাইভারদের সচেতনতার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২০ মিনিট আগে