সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

ঈশ্বরগঞ্জ ১৪০ প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুর্নজাগরণ পালিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ স্মরণে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে জুলাই পুর্নজাগরণ পালনের বিষয়টি পরিদর্শন পূর্বক নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। তিনি জানান, ক্লাস্টার ভিত্তিক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ অনুষ্ঠান বাস্তবায়নে শিক্ষকদের সর্বাত্মাক সহযোগিতা প্রদান করেছেন। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় সুটিয়া ও মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাচ গান কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতা চলছে। শিক্ষার্থীদেন স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়।

মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধনা রানী পালের সভাপতিত্বে জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। অভিভাবক নার্গিস আক্তার, শামীমা বেগম, হোসনে আরা বেগম প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক আফিয়া ওয়াসিমা ও রুমা আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ। 


Tag
আরও খবর