কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

নদীর নাব্যতা ধরে রাখতে না পারলে দেশ শুকিয়ে যাবে — নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

নৌ—পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌ পথ ও নদী গুলো সচল রাখতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করে চলেছে। নদীর নাব্যতা ধরে রাখতে না পারলে বাংলাদেশও শুকিয়ে যেতে পারে। একজন মানুষের রক্ত যেমন শিরা দিয়ে প্রবাহিত হয়ে মানুষকে সতেজ রাখে, তেমনি নদীর গতিপথ সচল না রাখলে তা একসময় শুকিয়ে যাবে। এজন্য নদী প্রবাহ ও নদীর গতিপথ ঠিক রাখতে হবে। নদীকে যেন ক্ষতিগ্রস্থ না করতে পারে, নদীকে দখল, দূষণ না করতে পারে সেজন্য বর্তমান সরকার পদক্ষেপ গ্রহন করছে। এসব কার্যক্রমে গণমাধ্যমকর্মীরা আমাদেরকে নিরবিছিন্নভাবে সহায়তা করছেন। এ সহায়তার কারণে বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষ নদীর পাশে আছে। যেখানে নদী—নালা, খাল—বিল আছে সেখানে মানুষ দাড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নদীকে ঘিরে এর থেকে বড় সাফল্য আর কিছুতে হতে পারে না।

বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা ১০ হাজার কি.মি নদীপথ সচল ও ৪১টি নদী বন্দর উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এরই মাধ্যমে ৪১' সালের মধ্যে উন্নত দেশ গড়তে নৌপরিবহন মন্ত্রণালয় অন্যতম সহযোগী হতে কাজ করে চলেছে। হাইড্রোগ্রাফির অনুমোদন ছাড়া কোন নদীর উপর ব্রিজ নির্মাণ হবে না। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবীর, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, মণিরামপুরের পৌর মেয়র মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিআইডব্লিউটিএ’র পরিচালক শামছুন্নাহার, স্টেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার ওসি শেখ মনিরুজ্জামান প্রমূখ।

আরও খবর