রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ওই পরীক্ষার্থীর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে রোববার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।সাপের কামড়ে মৃত ওই তরুণের নাম শাওন শিকদার (১৯)। তিনি শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।স্বজনেরা জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময় বেশি হওয়ার সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের (আরএমও) ডা.মামুনুর রশীদ বলেন, সাপে কামড় দেওয়া কিশোরকে আগে ওঝারবাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর