আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মোংলায় নারী মৎস্যজীবীদের উন্নয়ন ফেডারেশন গঠন

ছবি সংগৃহীত


নারী মৎস্যজীবীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে গঠিত হলো ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন। এ উদ্যোগ বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার (ডব্লিউজেসিসি), ‘ফিসনেট প্রকল্প’-এর আওতায়, উত্তরণ এর কারিগরি সহায়তা ও ইউকে ইন্টারন্যাশনাল  ডেবলপম্যান এর আর্থিক সহায়তায়।

২৭ জুলাই রোববার সকাল ১০টায় চাঁদপাই ইউনিয়নের কানাইনগর বাজার সংলগ্ন একটি ক্লাবে অনুষ্ঠিত এই গঠন সভায় অংশ নেন ২৩ জন নারী মৎস্যজীবী, যারা বিভিন্ন প্রাথমিক দলের দলনেত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোকলেছুর রহমান কামাল। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ডব্লিউজেসিসি’র ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন।

গঠন সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমলা সরকার সভাপতি এবং ফারজানা আক্তার সহ-সভাপতি নির্বাচিত হন। মোট ১১ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় এ সময়।

ফেডারেশন গঠনের সার্বিক সহায়তা প্রদান করেন ডব্লিউজেসিসি ও উত্তরণ ফিসনেট প্রকল্পের মাঠপর্যায়ের ফ্যাসিলিটেটররা।

এই উদ্যোগ চাঁদপাই ইউনিয়নের প্রান্তিক নারী মৎস্যজীবীদের স্বনির্ভরতা ও সংগঠিত প্ল্যাটফর্ম গঠনের পথ প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আরও খবর