সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

ঈশ্বরগঞ্জে ২২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২ হাজার ২শ ৫ পিস ইয়াবাসহ সজীব আহম্মেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা-সড়কের হারুয়া বাজার সংলগ্ন কুমড়াশাসন এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যাবসায়ী পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাংগাটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। তিনি জানান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশী করে ২ হাজার ২শ ৫ পিস  ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ীকে মামলা দায়েরের পর ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 


Tag
আরও খবর