কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে নরসিংদী পদযাত্রা অনুষ্ঠিত



         নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নরসিংদী শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


                         ১৮ জুলাই ২০২৫ রোজ শুক্রবার  দুপুর  নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার শিক্ষাচত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নরসিংদী শহর জামায়াতের শাখা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সদর শাখার আমির মাহফুজ ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।


                    এ সময় বক্তব্য রাখেন—জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, জামায়াতের নরসিংদী সদর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম ভূইয়া এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ হোসেন প্রমুখ।


           বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণে তা প্রমাণিত হবে।


           তারা আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী লেভেল প্লেলিং ফিল্ড নিশ্চিতকরণ, আনুপাতিক হারে নির্বাচনসহ ৭ দফা দাবিতে এই আন্দোলন।” তাঁরা আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

Tag
আরও খবর