আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

তীব্র ভূমিকম্পের পর আলাস্কায় সুনামি সতর্কতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2025 11:16:25 am

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  


বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি বলেছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০.১ কিলোমিটার।


ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 


সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এ সতর্কতা কার্যকর থাকবে। 


সুনামির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

আরও খবর