পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথম বারের মতো যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ‘জুলাইয়ের গল্প বলা’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘জুলাই শহীদ দিবস’ জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুর রহমান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি দ্বীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন নান্টু, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, সাংবাদিক মো. মো. নাঈমুজ্জামান নাঈম ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেন।
আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৯ মিনিট আগে