রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ঢাকায় জাতীয় সমাবেশে মাগুরা জেলা জামায়াতের ১০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবে- এমবি বাকের


 আগামী ১৯ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় জেলা জামায়াতের দরি-মাগুরাস্থ জেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের বলেন, 'সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

 সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”


সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অধ্যাপক বাকের। তিনি বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা  জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর