হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2025 08:54:22 am

মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠানা হয়েছে। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।


সোমবার (১৪ জুলাই) তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এর আগে শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণের পরে ভ্রমণের পর্যাপ্ত শর্ত পূরণ না করতে পারায় মালয়েশিয়ায় প্রবেশে নিষিদ্ধ করা হয় তাদের।


বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকাসহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেয়া হয়।


কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে।


দেশটির দি-সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়,শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট সিওয়ান থেকে সি ৩৭ পর্যন্ত ৩০০ জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়।


যাদের প্রবেশে বাধা দেয়া হয়েছে তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি ও ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।


সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব তাদের অগ্রাধিকার। জাল নথি ব্যবহার করে বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এছাড়া বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের ভ্রমণ নথি, আবাসনের পরিকল্পনা, আর্থিক সংস্থানগুলো আসল এবং পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করতে হবে।

আরও খবর