দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি কাজী মোহাম্মদ আবু সাইদ দিনার-এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার সকাল ১১টায় শ্রীবরদী উপজেলার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে শ্রীবরদীর কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, কাজী মোহাম্মদ আবু সাইদ দিনার একজন সৎ, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তার লেখনীর মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এতে করে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনকে অস্থির করে তোলার অপচেষ্টা চলছে। মানববন্ধনে শ্রীবরদীর কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, তার বিরুদ্ধে ১ মে ২০২৫ সালে রানীশিমুল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে সংঘটিত একটি হত্যা মামলায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ সময় ভুক্তভোগী আবু সাইদ দিনার বলেন, আমি ঘটনার সময় গাজীপুরে ছিলাম। আমার কাছে সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশনের প্রমাণ রয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও প্রকৃত দোষীদের বিচার দাবি করছি। এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, রানীশিমুল ইউনিয়নের একটি হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। আমরা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে