শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান (২৬) ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহজাহান তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে