ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে চলাচলের একমাত্র সড়ক,ভোগান্তিতে কয়েক'শ পরিবার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌরসভাধীন দক্ষিণ পানিধার এলাকার একটি সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কয়েক'শ পরিবারের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পৌরসভার দক্ষিণ পানিধার এলাকার তলিয়ে যাওয়া সড়কটি কয়েক'শ পরিবারের হাজারো মানুষের যাতায়াত। সড়কটির পাশ দিয়ে বয়ে গেছে নিকুড়ি গাঙের ছড়া।মাস খানিক আগে পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় তলিয়ে গিয়েছিল পুরো গ্রাম। গাঙের পানির তীব্র স্রোতে এলাকার কয়েক'শ পরিবারের যাতায়াতের একমাত্র সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কটির প্রায় ৪০' ফুট জায়গা গাঙের পানির সাথে তলিয়ে যায়।এতে লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারনে সৃষ্টি বন্যায় নিকুড়ি গাঙটির প্রবল স্রোতে তলিয়ে গিয়েছে দক্ষিণ পানিধার এলাকার একটি সড়ক।এতে করে এলাকায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।সড়কটির পাশেই রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা।যাতায়াতের একমাত্র সড়কটি ভাঙার কারনে এতিমখানার কোমলমতি শিশুদের মাদ্রাসায় আসতে অনেক অসুবিধা দেখা দেয়।ছোট ছোট বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করছে। এছাড়াও এই সড়কটি দিয়ে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য। বৃদ্ধ লোকদের কোলে করে নিয়ে সড়কের ভাঙা অংশ পাড়ি দিতে হয়। একটু বৃষ্টি হলেও পানি জমে সড়কটি বন্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। প্রতিদিন এ সড়ক দিয়ে মানুষ চাকরি,বাজার,শিক্ষা,চিকিৎসা সহ নিত্যপ্রয়োজনীয় যাতায়াত করে থাকেন। স্থানীয়রা হেটে চলাচল করার জন্য ব্যাগিং মাটি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙা অংশে ফেলে কোনো ভাবে যাতায়াত করছে।পাশাপাশি গাঙের পানি না ঢুকার জন্য বাঁশের খুঁটি পোঁতা দিয়ে সীমানা দিয়েছে এলাকাবাসীরা।


জানা যায়,বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে যে পাহাড়ি ঢল নেমে আসে তা এসে পড়ে নিকুড়ি গাঙে।এছাড়াও মুছেগুল,হিনাইনগর,গৌরনগর,কাঁঠলতলী,বরইতলী,মাধবকুণ্ড, ডিমাই,পাখিয়ালা, পানিধার,কেছরীগুল,ছিকামল সহ আরোও বিভিন্ন এলাকার পানি নিকুড়ি গাঙে এসে পড়ে।যখনি অতি বৃষ্টি বা পাহাড়ি ঢল নামে তখন নিকুড়ি গাঙের ছড়াটি আর পানি ধরে রাখতে পারে না।এতে করে গাঙের উপর দিয়ে প্রবল স্রোতে  প্রবাহিত হয় পানি।পরে দেখা দেয় গাঙের পাড় ভাঙন ও তলিয়ে যায় গ্রামটির একমাত্র সড়ক।


দক্ষিণ পানিধার গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমাদের  নিকুড়ি গাঙের পাড়ের সড়কটি বন্যার পানিতে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে যায়।এখানে ২টি মসজিদ, ১টি এতিমখানা ও কয়েক'শ পরিবার  রয়েছে।বাচ্চাদের স্কুলে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়।আমার কর্তৃপক্ষ কাছে আকুল আবেদন আমাদের এই সড়কটি যেন দ্রুত সংস্কার করে আমাদের  দূর্ভোগ পোহাতে সহায়তা করেন।


পানিধার হযরত আবু বক্কর ছিদ্দিক( রা) মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষক বলেন, আমাদের মাদরাসাটিতে নুরানী ও হিফয শাখা রয়েছে।এখানে অনেক ছোট ছোট বাচ্চারা লেখাপড়া  করে।সড়কটি ভাঙার পর থেকে অনেক পবিবার তাদের বাচ্চাকে মাদরাসায় দিতে চাচ্ছে না।কেননা তাদের বাচ্চারা এই ঝুঁকিপূর্ণ সড়কটি যাতায়াত করতে গিয়ে অনেকবার আহত হয়েছে।বড়োরাও বৃষ্টির সময় যাতায়াত করতে গিয়ে পড়ে যান।তাই আমরা সড়কটির দ্রুত সংস্কার চাই।


দক্ষিণ পানিধার গ্রামের মো হোসাইন বলেন, অতিরিক্ত পানির চাপে রাস্তাটি ভেঙে গেছে। একমাত্র চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছি। ছেলে-মেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়। রাস্তাটি ভেঙে যাওয়ায় চলাচলে কষ্ট হচ্ছে।সড়কটি  দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি। 


দক্ষিণ পানিধার গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন বলেন,সড়কটি ভাঙার ফলে এলাকায় একটি মোটরসাইকেল, অটোরিকশা সিএনজি পর্যন্ত যেতে পারে না।অসুস্থ রোগীদের হাসপাতাল নিতে অনেক কষ্ট হয়।বাড়িতে একটি চালের বস্তা নিয়ে কতটুকু পরিশ্রম করতে হয় তা বলার মতো নয়।আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।


০৬ নং ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবক শাহরিয়ার ফাহিম বলেন,দক্ষিণ পানিধারের এই অঞ্চলটি একটি জনবহুল এলাকা।দীর্ঘদিন থেকে রাস্তাটি প্রায় বন্ধ।আমি স্থানীয়দের নিয়ে সড়কটি সংস্কারের জন্য পৌর প্রশাসক ও ইউএনও মহোদয় বরাবর একটি লিখিত দরখাস্ত দিয়েছি।এই এলাকায় অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে।এই ঝুঁকিপূর্ণ সড়কে যেকোনো সময় দূর্ঘটনা ঘটে যেতে পারে।আমি কর্তৃপক্ষের  নিকট জোড়ালো আবেদন জানাচ্ছি যে,এই এলাকার বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী,শিক্ষার্থী সহ সকল মানুষের কথা চিন্তা করে দ্রুত যেন সড়কটি মেরামত করা হয়।


উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস জানান,আমি সড়কটি সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখেছি সেখানের ভাঙা সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী। সড়কটি সংস্কারের জন্য আগে রাস্তার পাড় গার্ডওয়াল দিয়ে পরে কাজ করতে হবে।এর জন্য বড় বাজেট ও অনেক সময়ের প্রয়োজন। আপাতত চলাচলের উপযোগী করে তুলতে মাটি ভরাট করতে হবে।জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, বন্যার কারনে ভাঙা সড়কটি নিয়ে এলাকাবাসীর পক্ষে একটা দরখাস্ত পেয়েছি।বিষয়টি সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর







6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে