রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: আব্দুল মান্নান হিরাকে নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন উপজেলা কমিটি গঠনের প্রাক্কালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকালে স্থানীয় খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে আয়োজিত সভায় নতুন কমিটিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিরার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ধানশাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জমশেদ আলী। সভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় নেতা মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, জুয়েল মিয়া, জেবুন্নেছা হক কহিনূর, জেসমিন আক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এবং বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া আব্দুল মান্নান হিরাকে আসন্ন উপজেলা বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে মনোনয়ন দেওয়া উচিত। সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল মান্নান হিরা বলেন, “আমি বিএনপির রাজনীতি করি বলেই আমার ছেলেসহ আমাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বারবার জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, তবুও দলের প্রতি আনুগত্য অটুট রেখেছি।” তিনি আরও বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগ বিবেচনায় নিয়ে আগামী কমিটিতে আমাকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হলে আমি আরও দৃঢ়ভাবে দলের হয়ে কাজ করতে পারব।” সভায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, যোগ্যতা ও জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Tag
আরও খবর