রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপ্রান্তে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৬২০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফর রহমান কন্সট্রাকশন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। এ প্রাচীর নির্মাণের ফলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।” বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Tag
আরও খবর