মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

৫৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2025 04:07:00 pm

জিম্বাবুয়ে সফরে এসেছে দক্ষিণ অফিকা। এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে সফরকারী দল। যেখানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন কেশব মহারাজ। তবে দ্বিতীয় টেস্টে নেই তিনি। তাই অধিনায়কত্বের দায়িত্বটা সামলাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার।


আর অধিনায়ক হিসেবে অভিষেকেই ব্যাট হাতে ৫৭ বছর আগের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার। পাশাপাশি জায়গা করেছেন নিয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসের পাতায়।


বুলাওয়েতে টস হেরে ব্যাটিং নেমে বিশাল সংগ্রহে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান তুলেছে প্রোটিয়ারা। যেখানে মুল্ডার অপরাজিত আছেন ২৫৯ বলে ২৬৪ রানে। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার।


অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড। এ রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।


রোববার (০৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম দিনেই নতুন বিশ্বরেকর্ড গড়েন মুল্ডার। তিন নম্বরে নেমে ৫৩ বলে ঝড়ো ফিফটি তোলেন এ ব্যাটার। তবে এখানেই থামেননি মুল্ডার। ১১৬ বলে শতক, ১৬৭ বলে ১৫০ আর ২১৪ বলে ঝড়ো ডাবল সেঞ্চুরি পান অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা এ ক্রিকেটার।


দিনশেষে মুল্ডার অপরাজিত থাকেন ২৬৪ রানে। তাও আবার ২৫৯ বলে ৩৪ বাউন্ডারি আর তিন ছক্কা হারিয়ে, ১০১.৯৩ স্ট্রাইক রেটে। অধিনায়ক হিসেবে অভিষেকে এটি সর্বোচ্চ রানের স্কোর।


জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন তানাকা চিভাঙ্গা। একটি করে উইকেট পেয়েছেন কুন্দাই মাটিগিমু এবং ওয়েলিংটন মাসাকাদজা।


উল্লেখ্য, ১৯৬৮ সালে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং খেলেছিলেন ২৩৯ রানের ইনিংস। ৫৭ বছর ধরে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি ছিলো সর্বোচ্চ ইনিংস। এছাড়া টেস্ট ক্রিকেটেরে ১৪৮ বছরের ইতিহাসে এ নিয়ে ৩৪ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি পেলেন। তবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৩ জন।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে