রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্তের বনাঞ্চলে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ৫ জুলাই শনিবার সকালে স্থানীয়দের খবর পেয়ে মধুটিলা রেঞ্জ ও এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, নিহত হাতিটির বয়স আনুমানিক ১৮-২০ বছর। এটি একটি মাদি হাতি। শুঁড়ে পুড়ে যাওয়ার দাগ রয়েছে, যা স্পষ্ট করে যে বিদ্যুৎস্পর্শেই প্রাণ গেছে। তিনি বলেন, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে খাদ্যের খোঁজে নেমে আসা হাতিটি বৈদ্যুতিক ফাঁদে মারা যায়। এলাকাটিতে বৈদ্যুতিক ফাঁদ না দেখা গেলেও আশপাশের বসতঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সম্প্রতি মধুটিলা রেঞ্জ এলাকায় বন্যহাতির লোকালয়ে প্রবেশের ঘটনা বেড়েছে। ফসলের মাঠ খালি থাকায় হাতির দল গ্রামে ঢুকে পড়ছে, এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশকর্মীরা জানান, গত চার মাসে মধুটিলা রেঞ্জ এলাকায় এটি নিয়ে তিনটি বন্যহাতির মৃত্যু হলো। এর আগে গত ২০ মার্চ পূর্ব সমশ্চুড়া ও ২৯ মে দাওধারা পাহাড়ে আরও দুটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর