বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে শুভ বড়দিন পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার সকালে প্রার্থনা ও কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়। দিনটি পালন উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ বড়দিনের কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস.এম আল-আমীন, মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেবিড দাস সিএসসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী মি. অসীম ম্রং। বড়দিন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১৮টি গীর্জা সাজ সাজ রব পড়ে যায়। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয়গুলোতে চলে প্রার্থনা। মরিয়মনগর ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনা পরিচালনা করেন, পুরোহিত ফাদার বিপুল ডেবিড দাস সিএসসি। বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারী সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রীষ্টান ধর্মপল্লীগুলোতে নেয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। জেলা প্রশাসক সাহেলা আক্তার মরিয়মনগর পৌছার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বড় দিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ঝিনাইগাতীর ১৮টি গীর্জা/উপসনালয়ে শুভেচ্ছা কেক বিতরণ করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গীর্জা/উপসনালয়গুলোতে ৯ মেট্রিক টন চাল বিতরণ করেন। এছাড়াও শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী উপজেলাসহ শেরপুর সদর উপজেলার গীর্জায় অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেছে আদিবাসীরা।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৮ মিনিট আগে