মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জের ৩১টি ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বিঘ্নিত




ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ লক্ষ মানুষের গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য ১১টি ইউনিয়নে ১৯৯৯ ও ২০০০ সালে ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। বর্তমানে এসব ক্লিনিকগুলোর মাঝে ৩১টি ক্লিনিকের ভৌত অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমনও কয়েকটি ক্লিনিক রয়েছে যেগুলোর ছাঁদের পলেস্তরা খসে খসে পড়ছে। এসব ক্লিনিকের সেবা প্রদানকারী সিএইচসিপিদের সবসময় দুর্ঘটনার শংঙ্কায় থাকতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত)পরিসংখ্যানবিদ রাজেশ চক্রবর্তী জানান, মাঠ পর্যায়ে ৪৪টি ক্লিনিকের উপর জরিপ চালিয়ে ৩১টি ক্লিনিককে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে ১৭টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৪টি মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শফিকুল ইসলাম জানান, তার ক্লিনিকের ছাদ  চুয়ে পানি পড়ে । ছাঁদের পলেস্তরা খসে খসে পড়ছে। ছাদের পানি ও পলেস্তরার বালু সুরকি পড়া রোধে মাথার উপর পলিথিন টানিয়ে দিয়েছেন। আসবাবপত্র দরজা জানালা ভাঙ্গা। 

উচাখিলা ইউনিয়নের বালিহাটা ক্লিনিকের সিএইচসিপি মাহফুজুল আহসান, রাজীবপুর ইউনিয়নের বৃ-দেবস্থানের কামরুন্নাহার, তারুন্দিয়া ইউনিয়নের চরজিতরের মিজানুর রহমান ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাঁচাশি ক্লিনিকের সাইফুল ইসলাম জানান, তাদের ক্লিনিকগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। সামান্য বৃষ্টি হলে ছাদ চুয়ে ক্লিনিকের ভিতরে অঝরে পানি পড়ে। চারপাশের দেয়ালে ফাটল ধরেছে। ক্লিনিকগুলোতে নেই বিদ্যুৎ ও পানীয়জলের ব্যবস্থা। ক্লিনিকে আগত রোগীরা টয়লেট ব্যবহার করতে না পারায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ছাদ চুয়ে পানি পড়ার কারণে ওষুধের কিট, মূল্যবান রেজিষ্ট্রার, আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এসব ক্লিনিক থেকে গ্রামের দুস্থ্য অসহায় রোগীরা প্রায় ২২ থেকে ২৭ প্রকার ওষুধ সেবা পেয়ে থাকে। এছাড়াও গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব সেবাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বালিহাটার সিএইচসিপি জানান, তার ক্লিনিকে পাঁচজন গর্ভবতী মায়ের নিরাপদ ডেলিভারী করানো হয়েছে। বর্তমানে ক্লিনিকে যে দুরাবস্থা বিরাজ করছে তা প্রসূতি মা ও নবজাতকের জন্য খুই ঝুঁকিপূর্ণ। বড়হিত ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের সামনে হাটু পানি জমে আছে। ক্লিনিকের ভেতরে পানি প্রবেশ করে থৈ থৈ করছে। ওই ক্লিনিকের সিএইচসিপি আহসানুল হক দিদার জানান, ক্লিনিকের সামনে ও ভিতরে পানি থাকায় রোগীরা ক্লিনিকে প্রবেশ করতে পারে না। এই প্রতিকূল পরিবেশে চিকিৎসা সেবা বিঘিœত হচ্ছে। রাজেন্দ্রপুর ক্লিনিকে সরেজমিনে গেলে সেবা নিতে আসা কেশবপুর গ্রামের উসমান আলী (৭০) ও মধ্যপালা গ্রামের মদিনা খাতুন (৩০) বলেন, ক্লিনিক থেকে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকি কিন্তু পানীয়জল এবং টয়লেট ব্যবহারের কোন সুবিধা নেই ফলে আমাদের দুর্ভোগে পড়তে হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ঝুঁকিপূর্ণ সিসিগুলো পুণঃনির্মাণ করার জন্য লাইন ডিরেক্টর সিবিএইচসি বরাবর চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে চারটি সিসি পুণঃনির্মাণ করা হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে পুণঃনির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।


Tag
আরও খবর