দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

জয়পুরহাটে কম্বল নিয়ে মধ্যরাতে শীতার্তদের পাশে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

মধ্যরাতে শীতার্ত দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

শনিবার মধ্যরাতে জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে প্লাটফর্মে শুয়ে-বসে থাকা ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র পরিয়ে দেন তিনি। আর শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেলস্টেশন থাকা মোজাফ্ফর হোসেন নামে এক ছিন্নমূল ব্যক্তি জানান, এসপি স্যারের দেওয়া নতুন কম্বল পেয়েছি। এতে শীতের কষ্ট লাঘব হবে। আমাদের পাশে দাঁড়ানো জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে, শীতের ঘুরে ঘুরে এসপি’র মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনেরা।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিবেকের তাড়নায় কম্বল বিতরণ করতে এসেছি। গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি।

আরও খবর