নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে ইউএনও’র মানবিক উদ্যোগে দুই গৃহহীন পরিবারের ঠাঁই হলো আশ্রয়ণ প্রকল্পে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই গৃহহীন পরিবারের জন্য মাথাগোঁজার ঠাঁই নিশ্চিত করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ১ জুলাই মঙ্গলবার তাঁর উদ্যোগ ও সরাসরি হস্তক্ষেপে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের দুটি খালি ঘরে স্থান দেওয়া হয় মমেনা বেগম ও শেফালী বেগম নামের দুই অসহায় নারীকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মমেনা বেগম ও শেফালী বেগম দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন চরম মানবেতর অবস্থায়। বিষয়টি জানাজানি হলে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শন শেষে তিনি গোমড়া গুচ্ছগ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকা দুটি খালি ঘরে তাদের দুই পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “এই দুই পরিবার এখন থেকে নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাস করতে পারবে। তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।” পুনর্বাসিত পরিবার দুটি জানায়, দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান হলো ইউএনও স্যারের সহযোগিতায়। তাঁরা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য গৃহহীন পরিবারগুলোর জন্য আশার আলো হয়ে থাকবে।

Tag
আরও খবর