অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলা পুলিশ কনস্টেবল গ্রেফতার



সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আইনুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) গভীর রাতে ভুক্তভোগী তরুণী নিজে ধর্মপাশা থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে হেফাজতে নিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ১৮ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পুলিশ কনস্টেবল আইনুল হকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বছরখানেক ধরে চলা সম্পর্কের মধ্যে মোবাইলে নিয়মিত যোগাযোগ, ছবি ও ভিডিও আদান-প্রদান এবং দেখা-সাক্ষাৎ চলত।

গত ২৬ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন বিকেলে কনস্টেবল আইনুল হক মেসেঞ্জারে তরুণীকে ধর্মপাশার মহদীপুর স্পিডবোট ঘাটে ডেকে নেন। সেখানে থেকে তাকে সুনামগঞ্জ শহরে নিয়ে গিয়ে এক আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ।

পরদিন তারা ধর্মপাশায় ফিরে এলেও বিয়ের প্রসঙ্গ উঠলেই কনস্টেবল নানা অজুহাত দিতে থাকেন। ২৯ জুন তরুণী দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে আবার বিয়ের কথা তুললে আইনুল হক যোগাযোগ বন্ধ করে দেন। এরপরই তরুণী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল আইনুল হকের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩২ মিনিট আগে